বিকেলবেলায়

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

Anjan Barman
  • 0
  • ১১২
বিকেলবেলায়,
তোমার আলো আমার আলোয়
ঝাঁপিয়ে পড়ে;
আমার ঢেউ, তোমার ঢেউ এর
আঁচল ধরে|
আমার পুলক হঠাৎ জেগে
তোমার পায়ে লুটোপুটি খায়;
বিকেলবেলায়|

বিকেলবেলার হঠাৎ আলোয়
যে অনন্ত হারিয়ে গেল,
সে অনন্ত তোমার বুকে
প্রজাপতির জায়গা নিল|
তোমার চোখে অকরুণ এর জায়গা কেড়ে,
গাঢ় বিষাদ উপছে পড়ে,
আমার দিকে তাকিয়ে তুমি অবহেলায়-
বিকেলবেলায়|
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস অনেক ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল। ভোটও করলাম।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
Hajera moni ভালো লেগেছে....আমার পাতায় আসবেন
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
Majharul ভালো লাগল। শুভকামনা রইল।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ খুব ভাল লাগল আপনার চমৎকার প্রথম কবিতাটা ।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন ভালো লেগেছে। সুন্দর।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৫

২০ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী